Monday, October 26

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৩৯

0

ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি পুলিশ ক্যাম্পের কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

এ হামলায় নিহতদের বেশিরভাগই পুলিশ ক্যাম্পের ভেতরের কারাগারে আটক কয়েদি।

প্রথম বিমান হামলায় কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর আরেকটি বিমান হামলায় প্রায় পুরো ভবনটিই ধ্বংস হয়ে যায়।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ক্যাম্পটিতে মোট ৭টি বিমান হামলা চালিয়েছে। সেখানে ১৮০ জন কারাবন্দি ছিল বলে জানিয়েছেন ক্যাম্পটির এক কর্মকর্তা। হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ৩৫টি লাশ উদ্ধার করেছে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.