জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ এবারের ঈদে প্রায় ডজনখানেকেরও বেশি নাটকে অভিনয় করছেন । প্রতিটি নাটকেই ভিন্ন চরিত্রে দেখা যাবে এ তারকাকে। সম্প্রতি অভিনয় করেছেন ‘সোনার বালা’ নামের একটি নাটকে।এটি রচনা ও পরিচালনা করেছেন মনন আসাদ। পারিবারিক বন্ধন ও সামাজিক সচেতনতা ও মূল্যবোধের অবক্ষয়বিষয়ক বেশ কয়েকটি ইস্যু উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি।
এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘শুধু এবারই নয়, প্রতিই ঈদেই ভালো গল্পের নাটকে অভিনয়ের প্রতি নজর থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নাটকটির গল্প দারুণ লেগেছে। সামাজিক অনেক বিষয় এতে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকরা নাটকটিতে অনেক মেসেজ পাবেন।এতে নাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন সুষমা আজাদ, রওনক আহমেদ, লিনা ফেরদৌসি আহসানুল হক মিনু, সঞ্জয় রাজসহ অনেকে। আসন্ন ঈদে নাটকটি চ্যানেল নাইনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।