উপসচিব পদে ৩৯১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত কর্মকর্তাবৃন্দকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হল।’
এখন থেকে পদোন্নতিপ্রাপ্ত এসব উপসচিবরা পদায়ন না হওয়া পর্যন্ত জনপ্রসাশন মন্ত্রণালয়ে নিযুক্ত থাকবেন।