এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

0

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ। এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ পাস পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন, পাসের হার ৯৪.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। চট্টগ্রামে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন। যশোরে পাসের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.