আবার বেড়েছে দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম । দুই দুই বার বাড়লো (এলপিজি) গ্যাসের দাম ।১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৩ টাকা। প্রথম বার ১৮ টাকা ২য় বার ২৩ টাকা। ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪০৪ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ৩৮১ টাকা।
আজ রবিবার বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।