Tuesday, September 22

একমাত্র শাকিবকে চাই

0

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত জেসিয়া ইসলামকে নায়িকা হিসেবে তাঁদের ছবিতে নিতে আগ্রহ প্রকাশ করেছেন বেশ কয়েকজন পরিচালক। কিন্তু সব পরিচালককেই ‘এক কথা’ জানিয়ে দিয়েছেন জেসিয়া।

একমাত্র শাকিব খান নায়ক হলেই এখন নায়িকা হতে রাজি তিনি। জেসিয়া বলেন, “শাকিব খান দেশের সেরা নায়ক। তাই আমার প্রথম ছবি তাঁর সঙ্গে হওয়া উচিত। এতে প্রথম কাজটি স্মরণীয় হয়ে থাকবে। আমি এমনিতে শাকিবের ভক্ত। বেশ কিছু ছবি দেখেছি। সম্প্রতি ‘শিকারি’ ও ‘নবাব’ দেখে বেশি ভালো লেগেছে। আশা করছি, আমার ঢালিউডযাত্রা এই ‘হিরো দ্য সুপারস্টার’-এর সঙ্গেই হবে। “

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.