একুশে বই মেলায় বেনজির শিকদারের “অনুভূতির মিছিলে ভালবাসা জীবাশ্ম”

0

তাহসানুল ইসলাম শিমুল : অমর একুশে গন্থমেলা-১৯ এ এসেছে নিউ ইয়র্ক প্রবাসী কবি বেনজির শিকদারের দ্বিতীয় কাব্যগন্থ “অনুভূতির মিছিলে ভালবাসা জীবাশ্ম” ।
৩৬ টি কবিতায় শেষ হয়েছে বইটি । কবিতায় কবিতায় লিখিকা তুলে ধরেছেন ভালবাসার কথা , মানুষের মনের অনুভুতি , মনের মাঝে লুকিয়ে থাকা বলতে না পাড়া কিছু বাক্য ।কবিতা গুলো পড়লে বোঝা যায় জীবনতো ভালবাসাহীন হতে পারে না হয় না ভালবাসাহীনতার মানে মনুষ্যেত্বর বিকৃতি। ‘ অনুভূতির মিছিলে ভালবাসা জীবাশ্ম ’ ‘চুমুর দামে দুঃখ কিনে নিবো ‘ ‘কেউ জানেনা ‘ ‘কিছু কিছু অপেক্ষা বড়ই দুর্মূল্য ’ ‘মৃত কদম নিয়ে একদিন দেখা হবে ‘ ‘প্রেমিক এর হৃদয়েও চোরাবালির মতো ফাটল থাকে ‘ এরকম বেশ কিছু নাম নিয়ে ৩৬ টি কবিতা স্থান পেয়েছে এই বইটিতে ।
বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা । বইমেলায় বইটি পাওয়া যাবে কাশবন প্রকাশন ১৪২ নং স্টল এ ।এছাড়া বইটি যে সব লাইব্রেরি তে পাওয়া যাবে (উত্তরন ,বাংলাবাজার । বাতিঘর ,চট্টগ্রাম । পাঠক সমাবেশ , শাহাবাগ । কহিনুর, নাগরপুর । আহাম্মদিয়া , টাংগাইল ) এবং রকমারি ডট কম থেকে বইটি সংগ্রহ করা যাবে ।বইটির প্রকশ করেছেন কাশবন প্রকাশন এবং প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.