Friday, September 25

এক টেবিলে গিনেথের অতীত ও ভবিষ্যৎ!

0

ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে ক্রিস মার্টিন ও ব্র্যাড ফালচাক

অস্কারজয়ী অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রো গত রোববার একটি ছবি দিলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি এক ফ্রেমে তাঁর অতীত ও ভবিষ্যৎকে বেঁধেছেন। গিনেথের সাবেক স্বামী গায়ক ক্রিস মার্টিন ও হবু স্বামী ব্র্যাড ফালচাককে সেই ছবিতে এক টেবিলে বসে নাশতা করতে দেখা যায়। ছবির ক্যাপশনে মজা করে লেখেন, এটা গিনেথের ‘মডার্ন ফ্যামিলি’।

গিনেথ প্যাল্ট্রো
হলিউড পাড়ায় হরহামেশাই ঘর ভাঙার খবর শোনা যায়। সম্পর্ক ভাঙার জের ধরে অনেক তারকাই তিক্ত অভিজ্ঞতার শিকার হন। কিন্তু গিনেথের ভাগ্য ভালো। সাবেক স্বামী কোল্ডপ্লে ব্যান্ডের সদস্য ক্রিস মার্টিনের সঙ্গে এখনো তাঁর সম্পর্ক বেশ মধুর। শুধু কি গিনেথের সঙ্গে? গিনেথের বর্তমান প্রেমিক ও হবু স্বামী ব্র্যাডের সঙ্গেও ক্রিসের দারুণ ভাব।

২০০৩-এর শেষের দিকে গিনেথ প্যাল্ট্রো ও ক্রিস মার্টিন বিয়ের পিঁড়িতে বসেন। ২০১৪ সালে ঘোষণা দেন, এখন আর তাঁরা একসঙ্গে নেই। তাঁদের ঘরের দুই সন্তান অ্যাপেল ও মোজেসের লালন-পালন দুজনেই করেছেন সমানতালে।

এরপর ক্রিস হাত ধরেন ফিফটি শেডস অব গ্রে অভিনেত্রী ডাকোটা জনসনের। দুজনকে একসঙ্গে দেখাও যায় বিভিন্ন জায়গায়। অন্যদিকে গিনেথ জড়িয়ে পড়েন টেলিভিশন প্রযোজক ব্র্যাড ফালচাকের সঙ্গে। জানা যায়, তিন বছর প্রেম করার পর এই জুটি বাগদানও সেরে ফেলেছেন।

সূত্র: এসশোবিজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.