বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন এখন থেকে প্লাস্টিকের ব্যাগে চাল আমদানি করা যাবে। চটের ব্যাগে চাল আমদানিতে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ১২ ডলার ব্যয় হতো। প্লাস্টিকের ব্যাগে তা হবে না। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে এ কথা বলেন মন্ত্রী।
চালের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খাদ্য মন্ত্রণালয়ে মিল মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তোফায়েল আহমেদ।আজ মঙ্গলবার দুপুর ১২টার পর অনুষ্ঠানে এই কখা বলেন তিনি।