Monday, September 21

এবার ঈদের আসছে জাহিদ হাসানের ‘হারবাল লাভ’

0
নাটকে অভিনেতা জাহিদ হাসান থাকা মানেই যেন বাড়তি বিনোদন। কখনো এলাকার বাউণ্ডুলে, কখনো ভণ্ড ডাক্তার আবার কখনো পরোপকারী বেকার চরিত্রে দেখা যায় তাকে। আবারো ঈদে আসছেন নতুন চমক নিয়ে। 
প্রতি বছরের ন্যায় এবার ঈদেও থাকছে ৭ দিনব্যাপী বৈশাখীর জমকালো ঈদ আয়োজন। ঈদের এই বিশেষ আয়োজনে থাকছে একক নাটক ‘হারবাল লাভ’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। 
মানষ পাল‘র রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম মিন্টু। আরো অভিনয় করেছেন চৈতি, অবিদ রেহান, শামীম, পূজা, তোফাসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.