এবার বেসরকারিভাবে হজে খরচ ৩ লাখ ৩২ হাজার টাকা

0

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সোমবার (৫ মার্চ) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী হজ প্যাকেজ ঘোষণা করেন।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে হলে সর্বনিম্ন ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে বিমান ভাড়া বাবদ ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই প্যাকেজে কোরবানির মূল্য ধরা হয়নি।

হাবের মহাসচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা। আগামী ১৫ এপ্রিলের মধ্যে স্ব স্ব হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
আগামীকাল মঙ্গলবার ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.