এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক করেছেন প্রধানমন্ত্রী

0

 চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, গণমানুষের অন্তরে এই বর্ষীয়ান জননেতা চিরদিন বেঁচে থাকবেন। চট্টগ্রামের মানুষের উন্নয়ন ও কল্যাণে মহিউদ্দিন চৌধুরীর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরী দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা রাখেন।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের প্রবীণ নেতা চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।৭৪ বছরের জীবনে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের মেয়র ছিলেন ১৬ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি।শুক্রবার আসরের পর বন্দরনগরীর লালদীঘি মাঠে মহিউদ্দিন চৌধুরীর জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.