Wednesday, September 30

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস: সচিবালয়ে জরুরি বৈঠক চলছে

0

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্বে জরুরি বৈঠক চলছে। আজ রবিবার বেলা সোয়া ৩টার দিকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের দুই সচিব ও শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়াও এতে উপস্থিত রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

সূত্র আরো জানায়, প্রশ্ন ফাঁসের অভিযোগ অনুসন্ধানে যে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কমিটি গঠনের লক্ষ্যে এই সভা ডাকা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.