এসো, শিরীষতলায়

0

আরিফ চৌধুরী

এসো এ শিরীষতলায়
জুড়াবো এই অন্তরের বৈরী আগুনের তাপ
দু‘চোখের ছায়ায় চৈতন্য দুপুরে
তোমার আমার চুম্বন মাপে
আকাশ আর মাটির ব্যবধান।
কোন প্রহেলিকায় চাঁদমুখ, ফিরিয়ে নেবে
কোন অনুশোচনায় তুমি কথা ফিরিয়ে নাও বারবার,
এই সবুজের প্রান্ত ঘিরে পাখির মতো
ঘোরাফেরা করে প্রেমিক যুগল
নেয় যৌবতী ফুলের ঘ্রাণ,
এসো এই শিরীষতলায়,
মুখরিত জীবনের আগুন পোহাই
এই শিরীষতলায় রঙিন ফুলে ভ্রমর যেভাবে দেয় চুম
মাতাল রৌদ্দুরে দু‘চোখে উঁকি দেয়
পাখির ঠোঁটের মাখামাখি দুপুর,
আকুলতায় রমণ শরীর জুড়ে
সিক্ত হই নব অবগাহনে,
এসো গঙ্গা ¯œানের মতো পবিত্র আকুলতায়
ফোটাই পলাশ ফুলের আনন্দ দোলা।
চোখের লজ্জা ঢেকে এসো প্রলুব্দ চাঁদের মতো
ফুলে ফুলে এই বসন্তে লুকোবো দু‘জনাতে,
ভালোবাসার মন্ত্রিত ডানায় ভর করে
ছোঁব তোমার মুখ, দ্রোহের আগুনে,
এসো এই শিরীষতলায়,
রৌদ্রের ডানায় ভর করে উড়বো
জীবন আনন্দের মেলায়।
০৬.০৪.২০১৯

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.