Friday, September 25

করনের ছবিতে আনুশকার না

0

‘বাহুবলী’র সিকুয়ালে অসাধারণ অভিনয় করে বাজিমাত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি।

সিনেমায় ‘দেবসেনা’-র চরিত্রে অভিনয় করে তোলপাড় সৃষ্টি করেন নায়িকা। ওই সিনেমা আনুশকার ক্যারিয়ারই বদলে দিয়েছে।

বেশ কয়েক বছর ধরেই তার বলিউডে অভিষেক নিয়ে নানা জল্পনা চলছে। কিন্তু একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আনুশকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করন জোহরের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন নায়িকা। চরিত্র পছন্দ না হওয়ার কারণেই আনুশকা সিনেমায় অভিনয়ে আগ্রহ দেখাননি।

শুধু করন জোহরকেই ফিরিয়ে দেননি আনুশকা। সূত্রের খবর- রণবীর কাপুরের ‘তামাশা’, অজয় দেবগনের ‘সিংঘাম’ ও ‘গোলমাল’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন তিনি।

দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে পরামর্শ করেই নাকি এসব সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন আনুশকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.