করোনার তৃতীয় ঢেউ থেকে রক্ষায় দেশব্যাপী হেফাজতে ইসলামের দোয়া-মুনাজাত পালন

0

করোনা মহামারির প্রকোপসহ সকল প্রকার বিপদাপদ ও বলামুসিবত থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় (২৮ জানুয়ারী) বাদ জুমা হেফাজতে ইসলামের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামসহ দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ দোয়া-মুনাজাত কর্মসূচী পালন করা হয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা শায়খ সাজিদুর রহমান আজ বাদ জুমা জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে সমবেত মুসল্লীদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে তিনি করোনা মহামারির প্রকোপ এবং সকল প্রকার বিপদাপদ, দুর্যোগ, যাবতীয় অসুস্থতা ও রোগ ব্যাধি থেকে দেশের মানুষের মুক্তি ও সুরক্ষার জন্য কায়মনোবাক্যে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। এছাড়াও তিনি যুবসমাজের অশ্লীলতা, পাপাচার ও মাদক থেকে দূরে থাকা এবং দেশে ও প্রবাসে কর্মরত সকল ভাইদের বরকতপূর্ণ রিজিকের জন্য বিশেষভাবে দোয়া করেছেন।

এর আগে জুমা পূর্ব আলোচনায় হেফাজত মহাসচিব মুসল্লিদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার এবং সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহŸান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, করোনা থেকে সুরক্ষা ও পরিত্রান পেতে চাইলে আমাদেরকে সবার আগে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর উপর ইয়াকিন-বিশ্বাস ও ভরসাকে মজবুত করতে হবে। সেই সাথে আমাদের আমলকে পরিশুদ্ধ এবং সকল গুনাহ ও অন্যায় কর্মকাÐ পরিহার করে কল্যাণকর কাজে মনোযোগ দিতে হবে। তাহলেই আমরা কুরআনের ওয়াদা মত ‘হায়াতুন তাইয়িবা’ বা নিরাপদ, নির্বিঘœ ও বিপদমুক্ত জীবন লাভের বরকত অর্জন করতে পারব।

আলোচনায় হেফাজত মহাসচিব বিশেষভাবে চারটি বিষয়ে গুরুত্বারোপ করেছেন। যথা- (এক) মুসলমানদের সর্বস্তরে নামাযের বিষয়ে যতœবান হতে হবে। কারণ, কুরআন-হাদীস মতে যারা নিয়মিত নামায পড়েন আল্লাহ তাদের হেফাজতের দায়িত্বশীল হয়ে যান। (দুই) সকল প্রকারের গুনাহ ও পাপাচার ছেড়ে বেশি বেশি তাওবা-ইস্তিগফার করতে হবে। কারণ, তাওবা ইস্তিগফার আল্লাহর রহমত টেনে আনে। (তিন) দুয়া ও যিকির মুমিনের অনেক বড় হাতিয়ার। বর্তমান পরিস্থিতিতে সকাল-সন্ধ্যায় বিশেষতঃ হেফাজত ও নিরাপত্তার বিষয়ে হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠের ব্যাপারে নিয়মিত যতœবান থাকতে হবে। (চার) সামর্থ্য অনুসারে নিয়মিত দান-সদকা ও সেবামূলক কর্মকাÐে যুক্ত থাকতে হবে। কারণ, দান-সদকা অনেক বিপদাপদের দরজা বন্ধ করে দেয়।

উল্লেখ্য, গতকাল (২৭ জানুয়ারী) বৃহস্পতিবার হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান করোনা মহামারি তৃতীয় ঢেউ, সকল প্রকার রোগ-ব্যাধি, দুর্যোগ ও বিপদাপদ থেকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করে (শুক্রবার) দেশবাপী বাদ জুমা বিশেষ দোয়া-মুনাজাত পালনের কর্মসূচী ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.