মাহমুদুল হাসান রাকিব,চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ কর্নেলহাট বাণিজ্যিক এলাক ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড়ে উপর গড়ে উঠা ফুটওভার ব্রীজের অচল অবস্থা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের পর ২৪ ঘন্টার মধ্যে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।এতে চরম দূর্ভোগ লাগব হয়েছে সাধারন পথচারীদের।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে একপাশের লোহার পাটাতন খুলে উপরে উঠে যাওয়ায় দীর্ঘ ৮ দিন যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকে,এতে করে পথচারীদের যাতায়াত সম্পূর্ন বন্ধ হয়ে। এমনতাবস্থায় সাধারন জনগনের কষ্ঠের কথা বিবেচনা করে নিউজ করা হয়।ফুটওভার ব্রীজটি সংস্কার করার জন্য কোন ৯,১০,১৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার আবিদা আজাদের সাথে কথা বললে তিনি বলেন, আমি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফুটওভার ব্রীজ সংস্কার করে জনগনের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করে দিব।তারই পুনরাবৃত্তিতে ২৪ ঘন্টার মধ্যে ফুটওভারব্রীজের কাজ সম্পূর্ণ করে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করেন।
৯,১০,১৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার আবিদা আজাদের সাথে কথা বললে তিনি বলেন আমি গতকাল সোমবার দুপুর ৩ টায় চট্টগ্রাম সিটির যান্ত্রিক বিভাগের প্রধান সুদীপ বশাক কে অবগত করলে তিনি ২৪ ঘন্টার মধ্যে ফুটওভার ব্রীজের সংস্কার কাজ রাত ৩ টায় ১০ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বে থাকা সুপার ভাইজার হারুনুর রশীদের নেতৃত্বে ভোর ৪ টা পর্যন্ত সংস্কারের কাজ করে কাজটি সমাপ্ত করে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাতের কারনে ফুটওভার ব্রীজের পূর্ব-পাশের লোহার সিড়ির পাটাতন খুলে ২ ফুট উপরে উঠে যায়। বর্তমানে ফুটওভার ব্রিজে যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে।এতেদূর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারন জনগন।ঘটনাস্থল এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহ্বাজ নিছার উদ্দিন আহমেদ (প্রফেসর মঞ্জু) দেশের বাহিরে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি।তবে তিনি ফসবুকে নিউজ দেখার সাথে সাথে মোবাইল করে ১০ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বে থাকা সুপার ভাইজার হারুনুর রশীদকে নির্দেশ প্রদান করে বলেন অতি শীঘ্রই যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করা জন্য।
গত সোমবার(২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ১০ নং ওয়ার্ড আকবরশাহ থানাস্থ কর্নেলহাট ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড়ে মদপান অবস্থায় ৪ নম্বর সিটি সার্ভিস গাড়ি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফুটওভার ব্রিজের সিড়ির উপর উঠে যায়।এতে ফুটওভার ব্রিজের দক্ষিন পাশের সিড়ির লোহার পাঠাতন এক অংশ ভেংগে যায়।
উল্লেখ্য বিগত ২০১৪ সালে ৩ আসনের মাননীয় সংসদ সদস্য দিদারুল আলম জনগনের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-চট্টগাম মহাসড়কের উপর এই ফুটওভার ব্রিজ নির্মান করেন।