নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।আজ সোমবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টুর বক্তব্যের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বিশাল এই জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকা-১৮ বাদে মহানগরীর ১৫ জন আ. লীগের প্রার্থীরা মঞ্চে উপস্থিত আছেন। ওখানে জাতীয় পার্টির প্রার্থী আছেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা। মঞ্চে আছেন, ঢাকা- ২ আসনের আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা -৪ সানজিদা খানম, ঢাকা- ৫ হারুনুর রশিদ মুনা, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলায়মান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন আহমেদ, ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩ এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হাসান খান নিখিল, ঢাকা -১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লা ও ঢাকা-১৭ এর মোহাম্মদ আলী আরাফাত।