কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছর পূর্তি রুবী জয়ন্তী ১ম রিইউনিয়ন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। ঐতিহ্যবাহী কাপ্তাই উপজেলার ৪নম্বর ইউনিয়নে মনোরম পরিবেশে ১৯৮১সালে প্রতিষ্ঠিত হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা ৪০বছর পূর্তি পালন উপলক্ষে আগামি ১০-১১জানুয়ারী২৫ইং দুই দিনব্যাপী চলবে এই বর্ণাঢ্য আয়োজন। ইতিমধ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চলছে সভা মঞ্চ তৈরির ব্যাপক প্রস্তুতি।
রিইউনিয়ন উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল খান সুমন ও সদস্য সচিব মো.শাহাদাত হোসেন চৌধুরী রিপন জানান, ৪০বছর রুবী জয়ন্তী উদযাপন উপলক্ষে ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পন্ন করেছি। সকলের সহযোগিতা নিয়ে আগামি ১০-১১জানুয়ারী দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে। তারমধ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা মিলে আনন্দ র্রালী, শপথ, এসেম্বেলি,শৈশবে ফিরে যাওয়া,আলোচনা সভা,স্মৃতিচারণ,শিক্ষকদের সম্মাননা,ব্যান্ড,বাউল শিল্পীদের গান, লাকী কুপন ড্র,পুরস্কার বিতরণ,আইনশৃঙ্খলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার উল্লেখ করেন।