Tuesday, October 27

কাপ্তাই কেপিএমে মুখোশধরীর অস্ত্রেরে আঘাতে এক ব্যাক্তি গুরুত্বর আহত

0

কবির হোসেন, কাপ্তাইঃ কাপ্তাইয়ের কেপিএম এলাকায় পুর্বশত্র“তার জেরধরে রাতের অন্ধকারে মুখোশধরীর ধারালো অস্ত্রের আঘাতে নুর মোহাম্মদ এর ছেলে নুরুল ইসলাম(২৮)কে গুরুত্বরভারে আহত হয়েছে। মমুর্ষ অবস্থায় প্রথমে মিশন হাসপতালে পরে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে (শুক্রবার)রাতে ভর্তি করা হয়েছে।

এলাকা সুত্রে জানাযায় কেপিএম ছাদেকের ঘোনায় ৫/৬জনেরমত মুখোশধারী রাত ১১টায় নুরুল ইসলামকে একা পেয়ে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। এলাকার অভিযোগ সুত্রে জানাযায় আহত ব্যাক্তি একজন নামকরা সন্ত্রাসী তার বিরুদ্বে কাপ্তাই থানায় কয়েকটি মামালা রয়েছে। এছাড়া সম্প্রতি এলাকার শাহাদাৎত সহ আরো কয়েকজনকে গভীর রাতে বরকাপড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এলাকা ছাড়া হয়। উক্ত ব্যাক্তি এলাকায় মাঝে মধ্যে এসে বিভিন্ন ধরনে ঘটনা গটিয়ে গা ঢাকদেয় বলে জানায়। অনেকে বলছে তার অপকর্মের ফল এবং পূর্ব শক্রুর জেরধরে এ ঘটনা হতে পাড়ে বলে ধারনা করছে। কাপ্তাই থানা পুলিশ জানান,রাতে ঘটনা শুনার পর ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।

তবে আহত ব্যাক্তি চট্রগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে বলে উলে­খ করেন। (শনিবার) পযন্ত এ ব্যাপারে কেউ কোন মামলা বা অভিযোগ করেনি বলে জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.