কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছে জিসান বিন মাজেদ। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫ ব্যাচ এর কর্মকর্তা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলায় কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৪ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও জিসান বিন মাজেদকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়।