কাপ্তাই প্রতিনিধিঃ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতর ৩টি মেহগনি গাছ ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। যে কোন সময় ভেঙ্গে শিক্ষার্থীরা হতাহত হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ । দীর্ঘ ২ মাস আগে প্রতিষ্ঠানের পক্ষ হতে প্রশাসনের নিকট গাছ ৩টি কর্তন করার বিষয়ে আবেদন করা হলেও কোন সুফল পায়নি বলে জানান প্রতিষ্ঠান প্রধান । সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস গত ২৫সেপ্টম্বর২৪ইং গাছ কর্তন বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করে।
আবেদনে জানাযায় মেহগনি ৩টি গাছ বড় ও বয়স্ক হওয়ার দরুন তার শিকড় গুলো বড় হয়ে পাশের ড্রেনটি ফাঁটল দেখা দিয়েছে। এবং বিশাল আকারে ড্রেনটি ইতিমধ্যে ফেটে গিয়ে ব্যাকা হয়ে গেছে। এছাড়া গাছ ৩টি মেকানিক্যাল বিভাগের পাশ্ববর্তী হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝড় বৃষ্টির সময় যে কোন মুহূর্তে তা ভেঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের সময় হতাহতের ঘটনা আশঙ্কা করা হচ্ছে। কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব) জানান সরকারি প্রতিষ্ঠানের স্বার্থে অতিব জরুরি ভাবে মেহগনি গাছ ৩টি কর্তন করে সিভিল উড বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক কাজে দেওয়ার জন্য আহবান জানান।
কাপ্তাই উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির সদস্য সচিব এএসএম মহিউদ্দিন চৌধুরী (রেঞ্জ কর্মকর্তা) জানান,সরকারি স্থাপনার গাছ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্তন বা অপসারণ করা যাবে না। যা উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির অনুমতি লাগবে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট একটি অনুষ্ঠান আসে।সেখানে প্রতিষ্ঠান প্রধান সরজমিনে গাছগুলো দেখান।এবং নির্বাহী অফিসার বিষয়টি দেখবে বলে জানান।