কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) উদ্যোগে কাপ্তাই উপজেলার দূর্গম ভাল্লুকিয়া এলাকায় গরীব ও অসহায়দের মধ্যে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে । মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

কাপ্তাই সেনা জোনের মেডিক্যাল অফিসার (আরএমও) ক্যাপ্টেন জামিল মো. আশিক রিয়াদ এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম স্থানীয় অসহায় ৮৬ জন অসুস্থ রোগীদের মধ্যে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করেন।

কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল,পিএসসি এর দিক নির্দেশনায় রাজস্থলী এবং কাপ্তাই উপজেলায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। এই সময় জোন কমান্ডার বলেন, কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা প্রদানে ভবিষ্যতে ও মেডিক্যাল ক্যাম্পেইন চলমান থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.