Sunday, November 8

কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহি বাস পুকুরে, বহু হতাহতের আশঙ্কা

0

কুমিল্লার দেবীদ্বারের বারেরা খাদের পাড়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। তাতে কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক ফখরুল ইসলাম সাগর জানান, বাসটি প্রায় এক ঘণ্টা ধরে পুকুরে ডুবেছে। বাস থেকে চারজন ছাড়া আর কোনও যাত্রী বের হতে পারেনি। মুরাদনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও ডুবুরিদল না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে পারেননি। কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের আরও কর্মীরা রওনা হয়েছেন বলে জানা গেছে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় বাসটিতে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.