মিলন খান, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা জানিপুর মাধ্যমিক পাইলট বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ সাইদুর রহমান কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খোকসা উপজেলার হাসিমপুর গ্রামের মৃত্যু সদর আলী এর ছেলে মোঃ সাইদুর রহমান উক্ত বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু আজ বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উক্ত অর্থ দণ্ড প্রদান করেন।
জানা গেছে, কোচিং বাণিজ্যের আড়ালে দীর্ঘ দিন যাবৎ খোকসা জানিপুর মাধ্যমিক পাইলট বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুর রহমান নিজের কোচিং এর শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।
বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে আজ বুধবার বিকালে অভিযুক্ত শিক্ষক মোঃ সাইদুর রহমান কে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জরিমানা করা হয়। যার ভ্রাম্যমাণ মামলা নং ৫৬/১৭ ইং।
মামলার পর পর্যবেক্ষণে সকল শিক্ষকেরর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিদ্যালয়ের কোন শিক্ষক কোচিং বা প্রাইভেট পড়াতে পারবে না। আজকের পর হতে কোন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।