Friday, November 13

কুষ্টিয়ার খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

0

খোকসা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দোগে উপজেলা প্রাথমিক অফিসের সামনে বকুল ফুলের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনা পারভীন ও এটিওগণ এবং কর্মাচারীগণ বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন। শিক্ষা অফিসার খোকসা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকদের বলেন আপনাদের স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষ রোপন করে তাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং প্রতিটি শিক্ষার্থী যেন কমপক্ষে একটি করে বৃক্ষ রোপন করে তার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করবেন।

এরই ধারাবাহিকতায় খোকসা উপজেলার বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা স্কুলের আঙ্গিনাতে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে বকুল ফুলের চাড়াসহ মোট ৮টি চাড়া লাগিয়েছেন। এসময় বহরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক বলেন গাছ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে আমাদের চার পাশে যে ক্ষতিকারক কার্বনডাইঅক্সাইড রয়েছে তা গাছে শোষন করে সুন্দর পরিবেশ উপহার দিতে সাহায্য করে। তাই তোমরা (শিক্ষার্থীরা) যেখানে ফাকা জায়গা পাবে সেখানে একটি করে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.