মিলন খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কু্ষ্টিয়া কুমারখালী চরসাদিপুর নানা বাড়িতে বেড়াতে এসে ২ সহোদর ও ১ খালাতো বোন সহ ৩ শিশু বন্যার পানিতে করুণ মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
চরসাদিপুর গ্রামের চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন মানিক জানান, মামা বিদেশ যাবে, তাকে বিদায় দিতে নানা বাড়িতে এসে খালাতো বোন মরিয়ম (৮) পিতা শফিক, এর সাথে সহোদর সালমা (৫) লাবনী (৪) পিতা সাইদুল, কয়া ইউনিয়নের সুলতানপুর, ৩ বোন মিলে পানিতে নামলে খেলার ছলে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।এ ঘটনায় চরসাদিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।বন্যার পানিতে ডুবে মৃত্যুর কথা স্থানিয় সাংবাদিক হায়দার আলী নিশ্চিত করেছেন।
এদিকে বন্যার পানিতে ২ সহোদর সহ ৩ জনের মৃত্যুতে শোক জানিয়েছেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান। তিনি শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।