কুড়িগ্রাম প্রতিনিধি : আলোচনাসভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনে কুড়িগ্রামে এসএটিভি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সহসভাপতি মোঃ ইউনুছ আলী, রেজাউল করিম রেজা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব নিলু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জাগোবাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম, সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজুর রজমান টিউটর, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান এসএটিভি’র কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ্ সৈকতসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আলোচনা সভায় এসএটিভি’র জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন অতিথিরা। পরে একটি আনন্দ শোভাযাত্রা কুড়িগ্রাম প্রেস ক্লাব থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়।