ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার জানান, রাত ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রাজধানীর পোস্তাগোলায় যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে সড়কে উঠতেই মালবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ দুজনের মৃত্যু হয়। পরে আহত আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- অটোচালক চান মিয়া (৩২), যাত্রী ফালান মিয়া (২৫) ও আফজাল হোসেন (২৮)। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।