কোনো অজুহাত নয়, স্কুল খোলা রাখুন : ইউনিসেফ

0

কোভিড-১৯-এর ওমিক্রন ধরনের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ফলে বিশ্বের বহু দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।এতে শিশুদের পড়াশুনার ক্ষতি হচ্ছে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন যখন বিশ্বে ছড়িয়ে পড়ছে, তখন এটি যাতে শিশুদের পড়াশুনাকে ব্যাহত করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানাই।

বিশ্বব্যাপী স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত এ তথ্য উপস্থাপন করে বিবৃতিতে উল্লেখ করা হয়, সংকটময় পরিস্থিতিতে সবসময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। করোনা মহামারি বৈশ্বিক শিক্ষাব্যবস্থায় যে নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করছে, তা আমরা স্বীকার করি। তবে এক্ষেত্রে ঝুঁকি বেশি। শিশুদের স্কুলে রাখার জন্য সম্মিলিতভাবে সম্ভাব্য সবকিছু করতে হবে আমাদের।

শিশুদের পড়াশোনার ক্ষেত্রে বিপর্যয় এড়ানোর জন্য এবং শেখার পথে তাদের ফিরিয়ে আনতে কিছু সুপারিশও করেছে ইউনিসেফ। বিবৃতিতে বলা হয়, আমরা জানি যে, ডিজিটাল সংযুক্তিরৃ পেছনে বিনিয়োগ নিশ্চিত করতে পারলেই কোনো শিশু পেছনে পড়ে থাকবে না। প্রতিটি শিশুকে স্কুলে ফিরিয়ে আনতে আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি কমিউনিটির প্রান্তিক শিশুদের ওপর বিশেষ লক্ষ্য রেখে কিছু বিষয়ে বিস্তৃত সহায়তা দেয়া। যেমন, শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি পূরণে অতিরিক্ত ক্লাস নেয়া, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, সুরক্ষা এবং অন্যান্য পরিষেবা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.