কোভিড ১৯ আক্রান্তে মৃত্যুর সংখ্যা বিশ্বে ৩ লাখ ছাড়িয়ে গেছে

0

মো.আলী আশরাফ মোল্লা: প্রাণ ঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন জীবন বিপর্যস্ত। এর প্রভাবে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। কোভিড ১৯ আক্রান্তের ফলে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোনভাবেই একে নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। সারা বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাস মোকাবিলায় চরম ব্যস্ত। নানা মুখী চিন্তা, গবেষণা করেও এখন পর্যন্ত কোন সুরাহা বের করতে পারে নি। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বজুড়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছ।

বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে সার্বিক তথ্য সরবরাহ করা ওয়ার্ল্ডমিটার জানায়, গতকাল (১৪.০৫.২০২০) বৃহস্পতিবার মধ্য রাত পর্যন্ত বিশ্বে ৩ লাখ ৩৭০ জনের মৃত্যু হয়েছে এই কোভিড ১৯ আক্রান্ত হয়ে। আর মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে ভাইরাস টির সময় লেগেছে মাত্র সাড়ে মাস। এই জানুয়ারি থেকে মধ্য মে পর্যন্ত এই সাড়ে চার মাসে পুরো পৃথিবী থেকে ৩ লাখ মানুষ তার প্রিয়জনদেরকে চোখের জলে ভিজিয়ে চলে গেছে না ফেরার দেশে। আর এখন পর্যন্ত এই কোভিড ১৯ আক্রান্ত সনাক্তের সংখ্যা হয়েছে ৪৪ লাখের ও বেশী। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৯ হাজার ৭১৭ জন। মৃত্যুর হার ৭% আর সুস্থতার হার ৯৩%। মৃত্যুর সংখ্যার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব থেকে পুরোপুরি দূর হবে না। এর থেকে মুক্ত হতে বিশ্ববাসীকে অনেক সময় লাগবে। পুরোপুরি নির্মুল কখনোই হবে না। ঘুরে ফিরে এর প্রাদুর্ভাব লেঘেই থাকবে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। সচেতনতা কোন বিকল্প নাই। এখন পর্যন্ত কোভিড ১৯ এর একমাত্র কার্যকরী পদক্ষেপ হচ্ছে লক ডাউন। এর সংক্রমণ কমাতে হলে লকডাউনে থাকতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিচ্ছে। জন সমাগম এড়িয়ে চলতে জোর তাগিদ দিচ্ছে। গৃহবন্ধী হয়ে আছে মানুষ জন। আর এতে কিছুটা সংক্রমণ কম হলে ও অথর্নৈতিক ঝুকিঁতে পড়তে পারে পুরো বিশ্বজুড়ে।

জাতিসংঘ বলছে, এই করোনাভাইরাস এর ফলে মানুষ গৃহবন্ধী থাকায় বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষ অর্থৈনতিক ভাবে চরম দুরবস্থায় পড়তে পারে। পুরোপুরি বেকারও হয়ে যেতে পারে।

করোনাভাইরাস থেকে মুক্তির চমকপ্রদ কোন সুখবর বিশ্ববাসী এখনো দেখেনি। ফলে মানুষ জন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়েই দিনাতিপাত করছে। দুঃচিন্তা আর আতংক আমাদের পিছু ছাড়ছে না। তথাপিও বিশ্বাস করি, সুদিন আসবেই। একদিন ঘুম ভেঙে দেখবো যে, বিশ্বে নতুন সুর্যোদয় হয়েছে। করোনাভাইরাস এর প্রাদুর্ভাব নেই, কোভিড ১৯ মুক্ত বিশ্ব হবে, এটাই প্রত্যাশা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.