ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে সরকার- ফখরুল

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে ক্ষমতাসীন দল। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতরফা নির্বাচনের টার্গেটেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায়ে কারাদণ্ড দিয়েছে ক্ষমতাসীনরা। দেশের অর্থনীতি-শিক্ষা ব্যবস্থা-প্রশাসন সবকিছু দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়েছে।

গণআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.