Tuesday, September 29

কয়েক দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

0

কয়েক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে।

এক পর্যায়ে বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ে প্রধান ফটকের দুটি তালা ভেঙে কার্যালয় প্রাঙ্গণে ঢুকে যায় তারা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে গত রবিবার তিন দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় আজ আবারও আন্দোলনে নেমেছেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.