খালেদাকে দেখতে যাবেন দলের ১০ নেতা

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার জেলখানায় দেখা করার অনুমতি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ১০ নেতা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বুধবার বিকেল ৩টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.