Friday, September 25

খালেদা জিয়ার জন্য কান্নায় ভেঙে পড়েন বেবী নাজনীন

0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কান্নায় ভেঙে পড়েন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। গতকাল বুধবার রাতে বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেলেন এই সঙ্গীত তারকা।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার আগের রাতে অন্যদিনের চেয়ে একটু আগেই বাসায় যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৯টায় বাসভবন ফিরোজার দিকে রওনা হন তিনি।
নিচতলার সিঁড়ির কাছ থেকেই সিনিয়র নেতারা তাকে সালাম দিয়ে বিদায় দেন। খালেদা জিয়া কার্যালয় ত্যাগের সময় গাড়ির পিছু-পিছু হেঁটে গেট পর্যন্ত গিয়ে কান্নায় ভেঙে পড়েন বেবী নাজনীন।
বেবী নাজনীন বিএনপির রাজনীতির সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত আছেন। বিএনপির সাংস্কৃতিক সংগঠন ‘জাসাস’-এ সক্রিয় রয়েছেন তিনি।

রাজনীতির বাইরে সঙ্গীত অঙ্গনেও সরব আছেন জনপ্রিয় এই গায়িকা। সম্প্রতি ‘সুপারহিরো’ নামের একটি নতুন সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন। গানটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত আলি আকরাম শুভ। এদিকে নিজের ৫১তম একক অ্যালবামের কাজ চলছে বলেও জানা গেছে।

গানের পাশাপাশি শখের বশে কবিতা লিখেন বেবী নাজনীন। তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো- ‘সে’, ‘ঠোঁটে ভালোবাসা’ ও ‘প্রিয়মুখ’।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.