খালেদা জিয়ার সংবাদ সম্মেলন চলছে

0

গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টা সাত মিনিটে তিনি এই সংবাদ সম্মেলন শুরু করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার আগের দিন তিনি এ সংবাদ সম্মেলন করছেন।

বুধবার বিকাল ৫টা ৬ মিনিটে সংবাদ সম্মেলনে উপস্থিত হন খালেদা জিয়া। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করছেন।

এতে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.