খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে ৫ আইনজীবী

0

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে গেছেন তাঁর পাঁচ আইনজীবী।

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি পেয়েছি। বিকেল সোয়া ৪টার দিকে কারাফটকে এসেছি। এখন অপেক্ষা করছি। ম্যাডামকে আনা হলে আমরা ভেতরে প্রবেশ করব। আমরা আশা করছি বিকেল ৫টার দিকে আমরা কারাগারে প্রবেশ করতে পারব।’

কী বিষয়ে দেখা করবেন জানতে চাইলে সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা ম্যাডামের সাথে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা ও জামিনের বিভিন্ন বিষয়ে আলোচনা করব। মূলত আমরা আইনি বিষয়ে কথা বলব ম্যাডামের সাথে।’

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া অন্য আইনজীবীরা হলেন এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজাক খান, জয়নুল আবেদিন ও মাহাবুব উদ্দিন খোকন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.