খালেদা জিয়া নির্বাচন করতে না পারলেও বিএনপি করবে : কাদের

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শনিবার দুপুরে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি বলেছে খালেদা জিয়াকে ছাড়াও তারা শক্তিশালী। সেই শক্তিশালী বিএনপিকে নিয়েই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের উন্নয়নে দেশের মানুষ খুশি। তাই বেগম খালেদা জিয়ার রায় তার বিরুদ্ধে যাওয়ার পরও দেশের মানুষ রাস্তায় নামেনি। এসময় ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বিএনপি চেয়ারপারান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। বর্তমানে কারান্তরীণ আছেন তিনি। এরপর থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসেছে বিএনপি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.