Thursday, November 12

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

0

রাজধানীর খিলক্ষেত রেল লাইনে ট্রেনের ধাক্কায় ২৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানা  বিষয়টি নিশ্চিত করেছে।

থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, সন্ধ্যায় খিলক্ষেত রেলগেটের পাশে রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী রাজশাহী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ওই নারীর পরনে ছিল হলুদ সালোয়ার ও কামিজ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.