Saturday, November 14

খোকসায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উৎযাপন উপলক্ষে সংবাদ সন্মেলন

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে খোকসা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্য়ালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উৎযাপন উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত অনুৃষ্ঠানটি খোন্দকার সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন,প্রানী সম্পদ অফিসার মাহবুব হাসান, হিসাব রক্ষক অফিসার মোঃ ইজ্জত আলী, খোকসা গোপগ্রাম ইউ,পি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, খোকসা কমিনিটি পুলিশ সভাপতি মোঃ আরিফুল আলম তশর, খোকসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রবিন,সমাজ কর্মকার মোঃ হুমায়ন কবির,খোকসা রিপোর্টাস ক্লাবের সভাপতি মিলন খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবারের প্রতিপাদ্য বিষয় “মাছচাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ”আগামী কাল ১৯ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ এর উপরে ব্যাপক প্রচারের জন্য আজকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.