খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় পরীক্ষার ফি’র টাকা না দেওয়ায় অভিমান করে বিষপানে আত্নহত্যা করেছে পাখি খাতুন নামের এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার একতারপুর গ্রামে।
জানা গেছে, একতারপুর মধ্যপাড়া গ্রামের আকত আলীর মেয়ে পাখি (১৬) সোমবার বাবা-মার কাছে পরীক্ষার ফি’র টাকা চায়। কিন্তু বাবার কাছ থেকে টাকা না পাওয়ায় অভিমান করে বিষপান করে।
বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়। পাখি স্থানীয় ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী। সে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী।
এস আই রেজা জানায়, পরীক্ষার ফরম পুরণের টাকা না দেওয়ায় অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেছে। আমরা লাশ সুরতহাল করে কু্ষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি এ ব্যাপারে খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।