Saturday, November 14

খোকসায় প্রধানমন্ত্রীর দেহ রক্ষী মাহবুবুর রশিদের কবর পরিদর্শন করলেন জেলা প্রশাসন জহির রায়হান

0

মিলন খান,খোকসা প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকাল  ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো.জহির রায়হান মাহবুবুর রশিদ এর কবর পরিদর্শন করলেন।
দীর্ঘ ১৩ বছর পর কুষ্টিয়া জেলা প্রশাসন ও খোকসা উপজেলা প্রশাসনের সহোযগিতায় কবরটি টাইলস দিয়ে বাধায়ে পরে সংরক্ষণ করা হল।
২০০৪ ইং সালে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেহ রক্ষী মাহবুবুর রশিদ দুস্কৃতিদের গ্রেনেট হামলায় নিহত হন।
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়িয়ার কৃতি সন্তান মাহবুবুর রশিদ কে ফুলবাড়িয়া পারিবারিক  কবরস্থানে  দাফন করা হয়।
বর্তমান জেলা প্রশাসক মো. জহির রায়হান ও খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু উক্ত কবরটি সংরক্ষণের ব্যবস্থা করেন। দীর্ঘ ১ মাস সংস্কারের কাজ শেষে আজ সকাল ১১ টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী, ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মেম্বরগণ সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত মাহবুবুর রশিদের কবর পরিদর্শন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.