মিলন খান, খোকসা প্রতিনিধি: CDB এর ব্যানারে একটি মাদক বিরোধী, নেশা, অন্যায়, অপরাধ, দুর্নীতি দমন গণসচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান ক্রাইম ডাউন বাংলাদেশ এর নানা ধরনের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে। খোকসার যুব সমাজের উদ্দোগে মাদক বিরোধী গণসচেতনতামূলক নাটকের মধ্য দিয়ে প্রথমবার ধারাবাহিকে পরিচালনার কাজ করছেন ইমরান খান।
অনুষ্টানটি ধারাবাহিক ভাবে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭.০০ টাই ইউটিউব চ্যানেল গড়াই স্টুডিও তে প্রচারিত হওয়ার কথা আছে। গল্প অনুযায়ী বিভিন্ন জায়গায় এটির শুটিং চলছে।
CDB প্রসঙ্গে ইমরান খান বলেন, আমি সব সময় নতুন গল্প নিয়ে কাজ করতে চাই। আমার প্রতি পর্বে নতুন নতুন গল্প থাকবে। তিনি আরও বলেন, অভিনয়ে কোনো শিল্পী যখন সিরিয়াস থাকেন তখন তার অভিনয় ভালো হতে থাকে। CDB টিমের সবাই অনেক ভালো অভিনয় করেছে। এদের পারফরমেন্সে নির্মাতা হিসেবে আমি খুশি।
CDB টিমের প্রধান অফিসার মিলন খান বলেন, শুরু থেকেই এই ধারাবাহিকে অভিনয় করাটা আমি বেশ উপভোগ করছি। একজন শিল্পী হিসেবে মনেপ্রাণে চেষ্টা করি আমার চরিত্রটি সবার সঙ্গে সমন্বয় রেখে যথাযথভাবে ফুটিয়ে তুলতে।
এরই মধ্যে CDB এর প্রথম পর্ব প্রচার হয়েছে ইউটিউব চ্যানেল গড়াই স্টুডিও তে ।
এতে আরও অভিনয় করেছেন আকরাম হোসেন , ফরিদ আলী , আনোয়ার, আমিরুল, রিনী, হ্যাপি,শান্ত, তরিকুল, শাহাদুল সহ আরও অনেকে।