Tuesday, September 22

খোকসায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0
মিলন খান, খোকসা প্রতিনিধি: খোকসা উপজেলায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উপলক্ষ্যে শনিবার  খোকসা উপজেলা যুবলীগের উদ্দ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালীটি খোকসা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীগের অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে  কেক কাটাহয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু ওবাউদা শাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, খোকসা উপজেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃতারিকুল ইসলাম সে সময়  যুবলীগের নেতা কর্মীদের মুখে কেক তুলেদেন।উপস্থিত ছিলেন যুবলীগের  যুগ্ম আহ্বায়ক মোঃ আনিচুর রহমান ফজলু, ও খন্দকার আশফাকুল ইসলাম প্রিন্স সহ অঙ্গ সংগঠনের নেতা বর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.