মিলন খান, খোকসা প্রতিনিধিঃ খোকসা উপজেলায় ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্কুলের ছাত্র ছাত্রীদের কে গাইড, নোটবই ও স্কুলে কোসিং কে বাধ্যতামূলক করানো হয় এ গোপন খবরের ভিত্তিতে আজ দুপুরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বিঙ্গ মাজিস্ট্রেট মোছাঃ সেলিনা বানুর নেত্রীত্বে ভ্রাম্যমান আদালতে নোটবই নিষিদ্ধ করন আইন ১৯৮০ ইং এর ৩ ধারা মোতাবেক।
খোকসা জানিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ মাষ্টার কে নগদ ২০০০,দুই হাজার।৩২নং বেতবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সালেহা বেগম কে ২০০০, দুই হাজার।একতারপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সবুর মাষ্টার কে ২০০০, দুই হাজার। সহকারী শিক্ষক পিংকি রানী কে ২০০০, দুই হাজার। কমলাপুর রুমীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল মাষ্টার কে ২০০০,দুই হাজার।এবং কমলাপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হামিদ মাষ্টার কে ২০০০, দুই হাজার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম কে ২০০০, দুই হাজার টাকা করে মোট ৭ শিক্ষকে ১৪ চৌদ্দ হাজার টাকা জরিমানা করেন।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বিঙ্গ মাজিস্ট্রেট মোছাঃ সেলিনা বানু এবং তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে পরিস্কার করে জানিয়ে দেন স্কুলে কোন গাইড নোট দিয়ে শিক্ষাথীদের কে পড়ানো যাবে না এবং যারা স্কুলে শিক্ষাথীদের কে বাধ্যতামূলক কোসিং চালাচ্ছে তা আজ থেকে নিষিদ্ধ কোন স্কুলে এ তথ্য অভিযোগ পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিব।