মিলন খান খোকসাঃ “সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে খোকসা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাঠ পাঙ্গনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মাঠ পাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিষ্ণপদ সাহা, খোকসা প্রাণিসম্পদ কর্মকর্তা ড়াঃ প্রদীপ কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, মৎস্য কর্মকর্তা খন্দকার মোঃ শহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মােঃবদিউর রহমান বদি, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুল ইসলাম তশোর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন