মিলন খান, খোকসা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি ২০১৮ পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার বানুর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা- কুমারখালীর উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রউফ এমপি ৭৮- কুষ্টিয়া- ৪
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্ত,
খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন,
মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী কুষ্টিয়া, খোকসা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আনিচুর জামান, সদকী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দিন, ৭ নং ওয়ার্ড কমিশনার মোঃ হাশেম আলী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।