Wednesday, November 4

খোকসা শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান

0

মিলন খান, খোকসা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতকাল রবিবার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আয়েন উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মাদ ফজলুল হক, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, অধ্যাপক মোঃ রায়হানুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় । পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.