গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছেন ড. কামাল

0

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলটির কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছেন । একইসঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে থাকছেন কামাল হোসেন নিজেই এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৯ সালের ৫ মে বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল। এতে বলা হয়েছে, সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কমিটি গঠনের দায়িত্বে দেওয়া হয় সভাপতিকে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠনের পরিবর্তে ৩-৪ জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটির গঠন করে সভাপতির অনুমোদন করিয়ে নেয়। নবগঠিত কমিটি সাংগঠনিক অবস্থা গতিশীল করার পরিবর্তে অচলাবস্থা সৃষ্টি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.