Sunday, November 8

গাজীপুরে দুর্বৃত্তের হাতে এক ব্যক্তি খুন

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় দেলোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে খুন হয়েছেন।

১৩ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। নিহত দেলোয়ার হোসেন টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক এলাকার নয়ন মল্লিকের ছেলে।

টঙ্গী থানা পুলিশের এসআই সিদ্দিকুর রহমান জানান, দেলোয়ার হোসেন গত ৫ দিন আগে বড় দেওড়া এলাকায় ফজিলত বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়।

সোমবার সকালে ওই কক্ষের দরজায় বাইরে থেকে তালা বন্ধ দেখে বাড়ির লোকজন থানায় খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই কক্ষের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের শরীরের পেটে, মাথা ও নাকসহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই কক্ষে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.